TIGblogs TIG | TIGblogs GROUP TIGBLOGS LOGIN SIGNUP
debashree - My Blog
debashree - My Blog
ক্যালিফর্নিয়ায় কাশফুল!
Related to country: India

Translations available in: English (original) | French | Spanish | Italian | German | Portuguese | Swedish | Russian | Dutch | Arabic

প্রিয় বন্ধুরা,

সকলের জন্য বিজয়া-র প্রীতি ও শুভেচ্ছা! দেশের থেকে এত দূরে বসে, প্রবাসী পুজোর হুল্লোড়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছি। আমি কোনোদিন-ই আস্তিক নই...শারোদৎসব নিয়ে আমার বিশেষ কোনও মাতামাতি-ও কোনোকালে ছিল না। পশ্চিমবঙ্গের কোলিয়ারী অঞ্চলের এক মফস্বল শহরে আমি বড় হয়েছি। বাড়ীর সামনের বড় রাস্তা ধরে এক-কিলোমিটারের মধ্যে তিন-তিনটে বিশাল পুজো হত। ঢাক-বাদ্যি, আলোর রোশনাই, মাইকের চীৎকার শুরু হয়ে যেত ষষ্ঠীর সন্ধ্যে থেকেই। প্রশাসন থেকে পুজোর চারদিন সন্ধ্যেবেলা বড় রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়া হত, দর্শনার্থীদের ঢল নামত তারপর...রাত্তির শেষ হয়ে আসত, মানুষের উদ্যম তখনও শেষ হতনা। আমাদের ছোট শহর আসানসোল এ যে এত মানুষ কোথায় থাকে, থ হয়ে তাই ভেবেছি কত ছোটবেলায়! সারাদিন মাইকের গানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যেতাম, সন্ধ্যে থেকে রাস্তায় পা দেওয়ার উপার থাকত না, পাড়ার পুজো বেপাড়ার লোকে কেড়ে নিয়ে যেত, কতবার যে ভেবেছিলাম তখন, অনেক হয়েছে বা-বাহ! পুজোর সময় আর বাড়ীতে থাকা যাবে না!...

আজ বছর চারেক আমি পুজোর সময় বাড়ী যেতে পারিনি, কর্মসংক্রান্ত বিষয়ে জড়িয়ে, আর এবার ত সাত সম্মুদ্দুর পাড়ে ক্যালিফর্নিয়া-য়! যদিও ক্যালিফর্নিয়া-র সুখ্যাতি আছে প্রচুর বাঙ্গালি থাকে বলে আর ৪-৫টা দুর্গাপুজো হয় বলে তবে আমিতো জাত প্রবাসী নই, এখানকার মন্দের ভাল মানসিকতা টা আমি আনতে পারিনি...ডাকের সাজ, সিউলি ফুল, হলদে রোদ, প্যান্ডেলের কারুকার্য আর প্রতিমার শৈল্পিক ভঙ্গি নিয়ে ক্লাবগুলি-র প্রতিযোগিতা (যদিও অনেকে বলেন এগুলো-র ফলে পূজো সাবেকিয়ানা হারাচ্ছে, তবু তাই যেন খুঁজছিলাম আমি ক্যালিফোর্নিয়ায় পুজোয়!)...পাঞ্জাবী আর শাড়ী পরে গাড়ী চড়ে মাইল এর পর মাইল পেড়িয়ে কোনো কলেজ বা কম্যুনিটি হলের মধ্যে ছোট ছাউনিতে সপরিবারে মা-দুর্গাকে দেখেছি নিষ্প্রানভাবে অঞ্জলি নিয়ে যাচ্ছেন! নাস্তিক হয়েও আমার মনে পড়ে গেছে ধুপ ধূনো আর ঢাকের আওয়াজে ভিড় ঠেলে আমিও কতবার গেছি সেই মৃ্ন্ময়ী মূ্র্তির কাছে...কিন্তু সেই আসাধারন মহিষাসুর মর্দিনীকে আমি খুঁজে পেলাম না ক্যালিফর্নিয়ায়...কাশফুল পেলাম, পেঁজা তুলো মেঘ দেখলাম, কিন্তু আমার ছোট্ট শহরের ধুলো-ধোঁয়ায় ভরা পুজো দেখা হলনা! আক্ষেপ আছে একটু, পুজোর সময়ের মানুষের সেই যে অনাবিল আনন্দ, বাচ্চাদের সেই মাতামাতি আমি মিস করলাম! আর হ্যাঁ এবার পুজোয় আমার একটাও নতুন জামা হয়নি!

ওহ! ভাল খবরটা তো দিলাম-ই না টীগ এর নিউজলেটার বেরোচ্ছে , এ মাসের শেষে!

- দেবশ্রী

October 10, 2008 | 6:58 PM Comments  3 comments

You must be logged in to add tags.


Comments

mews দেবশ্রীDebashree
October 10, 2008 | 7:04 PM

If in case you are unable to read the blog, please shuffle through firefox/IE. It might be the browser that's causing hindrance! This is best viewed in Internet Explorer 7.0
tasnim tasnim
October 18, 2008 | 10:47 PM
DUKHITO DEBASREE
Tumar puja nie dukho ar kashful dekhar anondo pathoker mone ene dei misro onuvuti.Tumar notun jama hoini bole dukhito.Abar pujai ami tumake jama pathabo.Nebe tu?
Tumar bangla khub shundor.Tumi boro lekhika hobe.
Amio bangla shikhbo.Ekhon shomoyer khub chap.
Bhalo theko.
Dekhe shune kheo.
Kothao harie jeona jeno.
mews দেবশ্রীDebashree
October 19, 2008 | 1:59 AM

আমার-ও ভালো লাগল, তোমার ভাল লেগেছে শূনে। আজকাল বাংলা খুব একটা কেউ লেখে না, টীগ এ তো আরও অভাব! তোমার জামা পাঠালে নিশ্চই নেব; পুজোতে উপহার কার না ভাল লাগে বল!...
দেবশ্রীDebashree's Profile

দেবশ্রীDebashree's Friends


Latest Posts
আপত্তিক...
অনুবাদ...
www.tigweb.org
টিগ এবার...
California Bans...

Monthly Archive
February 2008
March 2008
May 2008
June 2008
July 2008
September 2008
October 2008
November 2008
December 2008
June 2009
July 2009

Change Language


Tags Archive
americancraze bangla bengali california californiya colors demonstrator durgapujo earthhour election08 environment festival foreclosure holi india kashful monterey myvideo noonprop8 prop8 pujo2008 relaunch takeaction tigbengali travel usa volunteering টিগবাংলা বাংলা ভারত

Friends
Sananda Mukherjee
Uday Chakraborty
-123 - - Syed Rifat [সৈয়দরিফাত] -- SYEDRIFAT.COM -- অতিবাস্তববাদী[otibastobbadi]
-SB- Shobuz Bhai
A Better Community for All (ABC4All)
A Z
A.K.M Ganiul Zadid
ABDALHADI ALIJLA
Abdullah
Adham Tobail
adji seynabou
Adrielle Saldanha
Afreen Khan
Agniva Lahiri
Amit अमित
Anand Koti
Aniket Chatterjee
Anindita Deb
Anumukonda Ramesh
Anushka
Arif Reza Anwary
Atanu
Atta ur Rehman Qureashi
Aveek Choudhury
Avishek
Ayoub
Babu Ram
Birendra Kumar
BYJF
Charity Posadas
Chiara C.
Chiara May
Chris Jarvis
Christabell
Dakota Brant
DakotaStorm
Damian Profeta
dhrubajyoti mukherjee
Dina Badawy
dip
Dr Franklin Erhmann
Dulal Biswas
Fahmida Wadud Chaity
Faisal Islam
Ganiul Zadid
GHJ
Habeeb Ibrahim
Heather Girling
Henry Ekwuruke
Hindol Goswami
HRSWSBangladesh
J.D.Klein
Jaevion
Jamie Henn
Jarra McGrath
Jennifer Corriero
Joya Banerjee
Joydeep Sarkar
Kham
Khan Md. Anwarus Salam
Kimia
LauraK
Lia
Lilli
Lolipop!
M@peace
Malcolm Lawrence
Manish
marnie
Mayhem
mazhar pasha
Meagan
Medha Sharma
Michael Furdyk
Michael Newton-McLaughlin
mizanul islam
Mohammad Khairul Alam
Mohammad Ziaul Ahsan
mubarik ibrahim
Nick Yeo
nir_fa
Oluwakorede Asuni
Partha
positive awareness service society
Prakash Bhattarai
Pranab Chatterjee
Prashant
prieten47
Purbasha
R Kahendi
Raheema
Raihan
Rajib Lochan Das
Ranjan K Baruah
Rebecca Lohman
Rhiya Trivedi
richa mathur
Rusho Rahman
Samhita
Sarah Zaaimi
Sessi
Shahjahan Siraj
Shahnawaz شاهنواز
Shoubhik Purkayastha
Shweta
Sib Sankar Deb Sharma
Siraj
Smita
Soumya
Sourav
Stefan Martens
sudeep khanal
Sudipta Saha
szaman
Tanuj
tasnim
Tiara
Tosh
Umme Kulsum Khan
Vandana Chaudhary
Veena
Vermonster
Wolf
Yashoda
Yasmary Mora
Yassir EL OUARZADI
Zach
~ Mostafa مصطفی ~

Links
CNN.com
NYPL.org


14752 views
Important Disclaimer